পরিকাঠামো ও যোগাযোগ (Infrastructure & Connectivity)
বাগনান শ্যামপুর-উলুবেড়িয়ার মধ্যে রেললাইন ও স্টেশন নির্মাণের জন্য কেন্দ্র সরকারের কাছে প্রস্তাব দেওয়া।
বোয়ালিয়া ব্রিজ নির্মাণ (স্বাধীনতার পরেও যা হয়নি) করা।
রূপনারায়ণ নদীর উপর ব্রিজ নির্মাণের সূচনা করা।
প্রধান মন্ত্রী গ্রাম সড়ক যোজনা- এর অধীনে যে সমস্ত গ্রামে রাস্তা নেই সেখানে নতুন রাস্তা নির্মাণ করা
উদয়নারায়নপুরে রাস্তা চওড়া ও আধুনিকীকরণ করা।
গাদিয়াড়া-ধর্মতলা পর্যাপ্ত সংখ্যায় CTC, CSTC বাস পরিষেবা চালু ও বাসস্ট্যান্ড নির্মাণ করা।
মহিলাদের জন্য সমস্ত সরকারি বাসে ভাড়া মুক্ত করার বাবস্থা করা।
খড়গপুর, শিলিগুড়ি, বেনারস পর্যন্ত সংযোগ স্থাপন করা।
শিক্ষা ও দক্ষতা উন্নয়ন (Education & Skill Development)
উদয়নারায়নপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের সঙ্গে BT Kharagpur এর সহযোগিতায় আধুনিক প্রযুক্তি প্রশিক্ষণ (Semiconductor-Very Large Scale Integration (VLSI)-Robotics-Machine Learning (ML)-Artificial Intellegence (AI)
উদয়নারায়নপুর কলেজ, সরকারি ও প্রাইভেট স্কুলগুলিতে অতিরিক্ত ফি নিয়ন্ত্রণে রাখা।
ITI কলেজে ১৫ টি ট্রেজেই উন্নত ল্যাবে প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের দিকে সজ্ঞার দেওয়া হবে।
শিক্ষকদের ইন্টারন্যাশনাল ট্রেনিং চালু করা।
প্রাথমিক স্কুলের শিক্ষার মান উন্নত করা।
B. ED. কলেজ চালু করা হবে।
সাংস্কৃতিক পরিবেশ (Cultural Environment)
উদয়নারায়নপুর সংস্কৃতি পরায়ণ এলাকা, তৃণমূল সেই পরিবেশ নষ্ট করে দিয়েছে।
আন্তর্জাতিক মানের সাংস্কৃতিক প্রশিক্ষণ কেন্দ্র (Cultural Accademy) গড়ে তোলা।
যাত্রা, নাটক, থিয়েটার, গীতিনাটা, পাড়ায়-পাড়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্যুইজ ও স্থানীয় প্রতিযোগিতা ফিরিয়ে আনা।
গ্রামের প্রতিভাকে শহরে ও জাতীয় স্তরে স্থান করে দেওয়ার মাধ্যম গড়ে তোলা।
সব রকমের শিল্পীদের যোগ্য সম্মান দেওয়া।
কৃষি ও গ্রামীণ অর্থনীতি (AGRICULTURE & RURAL ECONOMY)
২৬ টি খাল কাটিয়ে ও সংস্কার করে পুনরায় জল চাষের জমিতে ফিরিয়ে নিয়ে আসা, যাতে এক ফসলি জমিকে দুই ফসলি চাষের উপযোগী করা যায়।
যে সমস্ত চাষের জমিগুলিতে হোগলাবন হয়ে আছে সেগুলিকে আবার চায়ের উপযোগী করে তোলা।
কিষাণ মাঙ্গী উন্নয়ন ও নতুন নির্মাণ করা।
কৃষকদের প্রশিক্ষণ কেন্দ্র (উৎপাদন, সংরক্ষণ, বিক্রয়) গড়ে তোলা।
মাটি পরীক্ষণের ভালো ল্যাবরেটরি তৈরি করা।
রাইস মিল ও কোল্ড স্টোরেজ (সমবায় ভিত্তিক) নির্মাণ করা।
স্বাস্থ্য (Healthcare)
উদয়নারায়নপুরে একটি সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ করা।
উপস্বাস্থ্য কেন্দ্রের সম্পূর্ণ আধুনিকীকরণ করা।
ব্লাড ব্যাঙ্ক স্থাপন করা।
ডায়ালাইসিস সেন্টার চালু করা।
আই সি ইউ (ICU) অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা।
প্রতিটি এলাকায় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সুনিশ্চিত করা।
গ্রামীণ উন্নয়ন (Rural Development)
প্রত্যন্ত গ্রামে নতুন রাস্তা নির্মাণ করা।
প্রতিটি গ্রামকে উন্নয়নের মূলধারায় ফিরিয়ে আনা।
কাঠের সেতুগুলিকে পাকা সেতুতে পরিণত করা।
মৎস্যজীবী কল্যাণ (Fishermen Welfare)
জীবন বীমা ও পারিবারিক বীমা সুনিশ্চিৎ করা।
মাঝ সমুদ্রে ও নদীতে দুর্ঘটনাগ্রস্ত মৎস্যজীবিদের পরিবারের জন্য আর্থিক সুরক্ষা প্রদান করা।
জীবিকা উন্নয়নে সহায়তা করা।
নাগরিক নিরাপত্তা (Public Safety)
উদয়নারায়নপুর গুরুত্বপূর্ণ স্থানে (স্কুল, কলেজ, বাস ওট্যান্ড, সমস্ত বাজার, হাসপাতাল) CCTV ক্যামেরা লাগানোর ব্যবস্থা করা।
নারী নিরাপত্তা সুনিশ্চিত করা।
গ্রামাঞ্চলে সোলার ও ইলেক্ট্রিক স্ট্রিট লাইট লাগানোর ব্যবস্থা করা।
চাকরি ও শ্রমিক কল্যাণ (Employment & Labour Welfare)
কর্মতীর্থ ও বাংলা সাহায়তা কেন্দ্রে স্থানীয় যোগ্য শিক্ষিত যুবক-যুবতিদের স্বচ্ছভাবে নিয়োগ করা এবং যথাযোগ্য মাইনে বাড়ানো।
স্বচ্ছ পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি সুনিশ্চিত করা।
সিভিক পুলিশে যোগ্য যুবক-যুবতিদের নিয়োগ ও প্রমোশনের জন্য সহযোগিতা করা এবং যথাযোগ্য মাইনে বাড়ানো।
নাগরিক পরিষেবা (Civic Services)
জল জীবন মিশন (JJM) এর অধীনে প্রতিটি ঘরে বিশুদ্ধ পানীয় ভাল পৌঁছে দেওয়
বেআইনিভাবে গাছ কেটে বিক্রি বন্ধ করা ও নতুন গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখা।
গ্রামাঞ্চলে মৌলিক পরিষেবার উন্নয়ন করা।
পর্যটন (TOURISM DEVELOPMENT)
গাদিয়াড়া, শিবগঞ্জ, গড়চুমুক, ৫৮ গেটে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা।
দেশ-বিদেশ (আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া) থেকে আশা পর্যটকদের জন্য আকর্ষণীয় পর্যাীন কেন্দ্র গড়ে তোলা।
এতে স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
ক্রীড়া (Sports Development)
ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, কাবাডির উন্নত মানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা।
স্থানীয় খেলোয়াড়দের জাতীয় ও আন্তর্জাতিক মানের গড়ে তোলা যাতে উদয়নারায়নপুরে নাম উজ্জ্বল হয়।
হারিয়ে যাওয়া স্কুল-স্পোর্টস গুলিকে নতুন রূপে ফিরিয়ে আনা।